ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবার মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যেই তাকে এ মর্যাদা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে ও বিদেশে বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে দায়িত্বে থাকা অবস্থায় আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর সমমর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ