ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণে অনুতপ্ত যাত্রী ২৫ হাজার টাকা দিলেন রেলকে

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
পাবনার ঈশ্বরদীতে দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের পর অনুতপ্ত হয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী যাত্রী।

ঈশ্বরদী রেলওয়ে জংশনের সিনিয়র টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠুর তথ্য অনুযায়ী, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে নিয়মিত ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করতেন। বিভিন্ন সময়ে কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনসহ একাধিক গন্তব্যে গেলেও তার কাছে থাকত না কোনো বৈধ টিকিট।

তবে দীর্ঘদিন পর নিজের এই অনিয়মের বিষয়টি উপলব্ধি করেন তিনি। ভুল সংশোধনের সিদ্ধান্ত নিয়ে যোগাযোগ করেন রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) একেএম নুরুল আলমের সঙ্গে।

পরে তার পরামর্শ ও সহযোগিতায় শনিবার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দেন ওই নারী।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নিজের ভুল স্বীকার করে স্বেচ্ছায় অর্থ জমা দেওয়ার এই উদ্যোগ ইতিবাচক। একই সঙ্গে যাত্রীদের জন্য এটি হতে পারে অনিয়ম থেকে ফিরে আসার একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ