মোংলা প্রতিনিধি | বঙ্গোপসাগরে অবস্থানরত লঘু চাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে ৩ নং স্থানীয় সতক' সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস । এর প্রভাবে মোংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় দূর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে মোংলায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ ব্যবস্থাপক জানান; মোংলা বন্দর জেটি, পশুর চ্যানেল ও বহীনঙ্গরে অবস্থানরত দেশী-বিদেশী জাহাজ অবস্থান করছে। সেসব জাহাজে দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে পন্য বোঝাই ও খালাস কাজ ব্যাহত হচ্ছে। সাগর উত্তাল থাকার কারণে সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলার সমুহকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television