ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে অর্ডার করল অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেল গরুর গোবর

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে চরম ভোগান্তির শিকার হয়েছেন ভারতের এক ক্রেতা। ১ হাজার ৯৯৯ রুপি দিয়ে কেনা পণ্যের বদলে কুরিয়ার পার্সেলে পেয়েছেন গোবরের সার।

ভারতের দানকৌর থানার এলাকার বাসিন্দা আকাশ নগরের সঙ্গে ঘটেছে এ ঘটনা। কাজের প্রয়োজনে কয়েক দিন আগে একটি অনলাইন ওয়েবসাইট থেকে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের অর্ডার দেন তিনি। অর্ডার নিশ্চিত করার সময়ই অনলাইনে পুরো টাকা পরিশোধ করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুরিয়ারযোগে পার্সেলটি তার বাড়িতে পৌঁছায়। দীর্ঘ অপেক্ষার পর পণ্য হাতে পেয়ে আগ্রহ নিয়ে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান আকাশ। ডিভাইসের পরিবর্তে বাক্সের ভেতরে পাওয়া যায় গোবরের সার ভর্তি একটি প্যাকেট।

বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয় থানায় অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সাইবার ক্রাইম পুলিশের কাছেও প্রতারণার অভিযোগ জানিয়েছেন ওই ক্রেতা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আকাশ নগরের ভাষ্য, ১ হাজার ৯৯৯ রুপি দিয়ে তিনি যে ডিভাইসটি কিনেছিলেন, সেটির পরিবর্তে পার্সেলের ভেতর গোবরের সার পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোন ওয়েবসাইট থেকে পণ্যটি কেনা হয়েছিল, সেটি বৈধ কি না, অনলাইন পেমেন্টের তথ্য এবং কুরিয়ার ব্যবস্থার মাধ্যমে কীভাবে পার্সেলটি পাঠানো হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রতারণাটি ওয়েবসাইট পর্যায়েই হয়েছে, নাকি পণ্য প্যাকেটজাত ও পাঠানোর সময় অন্য কেউ জড়িত ছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এদিকে অনলাইন কেনাকাটায় এমন প্রতারণা এড়াতে অপরিচিত ওয়েবসাইট বা অস্বাভাবিক কম দামের অফারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা সংশ্লিষ্টরা। পণ্য কেনার আগে বিক্রেতার পরিচয় ও ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করা এবং সম্ভব হলে প্রতিষ্ঠানের অনুমোদিত প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, অনলাইনে কেনাকাটার পর অর্ডার কনফার্মেশন, পেমেন্ট রসিদ, কুরিয়ার তথ্য ও প্যাকেটের ছবি সংরক্ষণ করা উচিত। কোনো প্রতারণার শিকার হলে এসব তথ্য অভিযোগের সময় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে আসতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ