ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আলোচনা-সমঝোতার পথেই দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
সংঘাত, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।

বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, দেশের অগ্রগতির জন্য হানাহানি ও সংঘর্ষের পরিবর্তে আলোচনার মাধ্যমে মতপার্থক্যের সমাধান করতে হবে। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে কোনোভাবেই আবার হারিয়ে না যায়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটিকে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য আনন্দের ও স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম সফর।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ