ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্যামনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
ছবির ক্যাপশন: শ্যামনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির ছবির ছবির ক্যাপশন: শ্যামনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির ছবির
ad728
শ্যামনগর  (সাতক্ষীরা) প্রতিনিধি | বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সভাস্থলে এসে সমবেত হন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সুলাইমান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মনিরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আসেক এলাহী মুন্না, মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির নেতা শাহ আলম, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মনিরুজ্জামান বলেন, দলের ঐক্য ও আদর্শকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যারা বিগত সময়ে বেইমানি করেছে, তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল চেতনার মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন, প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও আদর্শের কথা স্মরণ করেন। এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বক্তারা আরও বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর বিএনপি সরকার গঠন করেছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শ্যামনগরের প্রধান সড়কগুলো। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ