ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বৃদ্ধের পিঠে চড়ে নালা পার, সরকারি কর্মকর্তা বরখাস্ত

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এক প্রবীণের পিঠে চড়ে নালা পার হওয়ার অভিযোগে এক পাটওয়ারিকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি জেলার মাতা গ্রামের। সরকারি জরিপের কাজে সেখানে গিয়েছিলেন পাটওয়ারি নীলেশ নামদেব। ওই সময় পানিতে ভরা একটি নালা পার হতে স্থানীয় বাসিন্দা লালওয়া কেভাত নামে এক প্রবীণের সহায়তা নেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধ নীলেশ নামদেবকে পিঠে তুলে নালা পার হচ্ছেন। কর্মকর্তার পরনে ছিল জ্যাকেট। নালা পার হওয়ার সময় নিজের জুতা যাতে পানিতে না ভেজে, সেদিকেও তাকে সতর্ক থাকতে দেখা যায়।

জানা গেছে, ঘটনাটি শীতকালে ঘটলেও এর ভিডিও কয়েক মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মকর্তার আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরিস্থিতি বিবেচনায় সিধির এসডিএম প্রিয়া পাঠক পাটওয়ারি নীলেশ নামদেবকে বরখাস্ত করেন। পাশাপাশি পুরো ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কালেক্টর বি পি পাণ্ডেকে।

ঘটনাটি সামনে আসার পর সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আচরণ এবং স্থানীয় প্রবীণ বাসিন্দাদের সঙ্গে তাদের ব্যবহারের বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ