ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ছবির ক্যাপশন: শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান
ad728
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে ৫৯ বিজিবি।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২০০ পিস যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দকৃত এসব যন্ত্রাংশের আনুমানিক স্থানীয় বাজারমূল্য ২৫ লাখ টাকা।

বিজিবির পক্ষ থেকে জব্দকৃত যন্ত্রাংশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, গত ১ আগস্ট শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলা নামক স্থানে মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পাশে অভিযান চালিয়ে আরও ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছিল ৫৯ বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ