ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় রাতে ডিউটিরত পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
খুলনায় রাতের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে একা চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ অভিযান ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের ডিএসবি কার্যালয়ের পুলিশ সুপারের স্বাক্ষরযুক্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিতে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর হামলার বিষয় উল্লেখ করে রাতে একা চলাচল না করার নির্দেশনার কথা বলা হয়।

তবে চিঠি ইস্যুর বিষয়টি অস্বীকার করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র। তিনি জানান, ডিএসবি কার্যালয় থেকে এ ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি। চিঠিটি কোথা থেকে কীভাবে এসেছে, সে বিষয়েও তিনি অবগত নন।

এর মধ্যে শনিবার (১০ অক্টোবর) চিঠিটির কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতির মধ্যে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে খুলনা মহানগরের পশ্চিম রূপসা এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হন জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলম।

জানা গেছে, রাতে রূপসা উপজেলায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান শেষে ঘাট পার হয়ে রিকশাযোগে পুলিশ ক্লাবে ফিরছিলেন তিনি। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন। কলেজিয়েট গার্লস স্কুলের সামনে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তার দুই হাতে চাপাতি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা।

গুরুতর আহত পুলিশ পরিদর্শককে প্রথমে জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে সেখানে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাতে একা চলাচল এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ