ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ছবির ক্যাপশন: গ্রেপ্তারের ছবি ছবির ক্যাপশন: গ্রেপ্তারের ছবি
ad728
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আনারুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আনারুল ইসলাম চর-অনুপনগর নতুন মুসলিমপাড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ