ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় মাকে কুপিয়ে, ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা; যুবক আটক

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
কুমিল্লার দেবীদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা ও ইমনের ভাবি রাবেয়া বেগমও গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইমনের মা পেয়ারা বেগম এবং তাঁর আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। গুরুতর আহত রাবেয়া বেগমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা দিয়ে তাঁর মা পেয়ারা বেগমকে আঘাত করেন। পরে আট মাসের শিশু ইসরাত জাহানকে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় রাবেয়া বেগম বাধা দিতে গেলে তাঁকেও দা দিয়ে আঘাত করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগম ও শিশু ইসরাত জাহানকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে একটি কক্ষে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তরুণকে হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, ঘটনার বিষয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ