ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে অনুশীলনে গিয়ে বুকে ব্যথা, ঋতুপর্ণা–মনিকাদের ‘প্রথম কোচ’ শান্তিমনি সিসিইউতে

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবলের একাধিক তারকা খেলোয়াড়ের পথচলার সূচনাকারী কোচ শান্তিমনি চাকমা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবারের সদস্য ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাঙামাটির ঘাগড়া কলেজ মাঠে নারী ফুটবলারদের অনুশীলন করাতে যান শান্তিমনি চাকমা। অনুশীলন শুরুর আগে মাঠসংলগ্ন একটি দোকানে অবস্থানকালে তিনি হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে জটিলতার লক্ষণ ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত চট্টগ্রামে স্থানান্তর করা হয়।

শান্তিমনি চাকমার বড় ভাই শশী চাকমা মডার্ন টেলিভিশনকে জানান, রাঙামাটিতে ইসিজি পরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন। পরে রাত ১০টার দিকে নগরের মেহেদীবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাঁর হৃদ্‌যন্ত্রের দুটি রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি অস্ত্রোপচার করা হয়। সফলভাবে রক্তনালি সচল করার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে রাঙামাটির ঘাগড়া এলাকায় নারী ফুটবল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শান্তিমনি চাকমা। ঘাগড়া উচ্চবিদ্যালয়ের নারী ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি বহু প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলেছেন। , ও সহ পার্বত্য অঞ্চলের বেশ কয়েকজন জাতীয় দলের ফুটবলার তাঁর হাত ধরেই ফুটবলের প্রাথমিক প্রশিক্ষণ লাভ করেন।
তাঁর অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তি, সাবেক ও বর্তমান ফুটবলার এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা ও প্রার্থনা জানাচ্ছেন।

এদিকে, কাউখালী উপজেলার মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর সেন চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, শান্তিমনি চাকমার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল নয়। তিনি দেশের ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার পাশাপাশি সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ