ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকতার নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয়ে সিআরএ’র গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠিত

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
ছবির ক্যাপশন: অনুষ্ঠানের ছবি ছবির ক্যাপশন: অনুষ্ঠানের ছবি
ad728
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সিআরএ)-এর নতুন সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো, দায়িত্ব-কর্তব্য ও সাংবাদিকতার পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে অবহিত করতে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সিআরএ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফারুক ইকবাল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএ’র আহ্বায়ক মোঃ রুবেল। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ। অনুষ্ঠানে নতুন সদস্যদের সিআরএ’র গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংবাদিকতার পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম পরিচালনার নিয়ম-কানুন এবং সদস্যদের পারস্পরিক দায়িত্বশীলতার বিষয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকদের সংগঠন শুধু পেশাগত স্বার্থ সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সংগঠনের প্রতিটি সদস্যের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

তারা আরও বলেন, একজন সাংবাদিকের পেশাগত দক্ষতার পাশাপাশি দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিআরএ’র সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিআরএ’র নতুন সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র ও নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ও পুরোনো সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সিআরএ’র আহ্বায়ক কমিটির অর্থ সম্পাদক মোঃ শাকিল, সদস্য রতন বড়ুয়া, সাফায়েত মোরশেদ, রিয়াজ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সহদপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, সদস্য মোস্তাফিজুর রহমান, শাহেদুর রহমান মোরশেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংশ্লিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ