ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় তার মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অপ্রতিমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।

পরদিন শনিবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি টিলা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ