ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ন্যাম ভবনে এমপি জিএম নজরুল ইসলামের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। মরদেহ উদ্ধারের পর ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ