ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জরুরী সেবা ১৬১১১ ফোন, সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ১২ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: বোটসহ ১২ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড ছবির ক্যাপশন: বোটসহ ১২ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড
ad728
মোংলা প্রতিনিধি | বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, রবিবার ২৩আগষ্ট রাত ৮ টায় এফভি মায়ের দোয়া নামক একটি ফিশিং বোট ১২ জন জেলেসহ মাছ আহরণকালে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে।

পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, সোমবার ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় উক্ত বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে তিনি কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

 এ তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন দুবলা কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন: javascript:nicTemp();



নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ