ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানাল জাতীয়তাবাদী পেশাজীবী দল

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
ছবির ক্যাপশন: তৃতীয় বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানাল জাতীয়তাবাদী পেশাজীবী দল ছবির ক্যাপশন: তৃতীয় বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানাল জাতীয়তাবাদী পেশাজীবী দল
ad728
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে তৃতীয় বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম রাশেদ যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বন্দর সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের মেয়াদকালেই প্রকল্পটির কাজ সম্পন্ন করার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়।

নেতারা বলেন জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত। তারা প্রকল্পটি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং এ বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকারও আহ্বান জানান।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় তৃতীয় বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সর্বস্তরের নেতা-কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিফ মাহমুদ এ তথ্য জানান

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ