বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ দেলোয়ার হোসেন সুজনকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য পদে মনোনীত করা হয়েছে।
সংগঠনকে আরও শক্তিশালী করা এবং গঠনতন্ত্রের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্রের কলাম ১ থেকে ১৬ পর্যন্ত সব বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করতে হবে মোঃ দেলোয়ার হোসেন সুজনকে। পাশাপাশি বিভাগ, জেলা ও অন্যান্য পর্যায়ের কমিটি গঠন ও পরিচালনায় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানো, তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা এবং ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকার পাশাপাশি মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া নিজ এলাকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটিকে সার্বিক সহযোগিতা করার কথাও বলা হয়েছে।
সংগঠনের কার্যক্রমের অগ্রগতি জানিয়ে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে প্রতিবেদন পেশ করতে হবে তাকে। একই সঙ্গে প্রতি মাসের প্রথম শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সভায় উপস্থিত থাকার জন্যও তাকে অনুরোধ করা হয়েছে।
সংগঠনের পোস্টার, লিফলেট, ভিজিটিং কার্ডসহ সব ধরনের প্রচারপত্রে লাল-সবুজ রং ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ এবং মানবসেবায় মোঃ দেলোয়ার হোসেন সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television