ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: বাংলাদেশে কে নতুনভাবে গড়ে তোলার জন্য বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে একটি উন্নত, বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের রেলওয়ে এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন’ কর্মসূচির পুনরায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মাদকের বিস্তার দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণকে সম্পৃক্ত করে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উদ্যোগে পরিচালিত ‘আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন’-এর প্রশংসা করেন বিএনপির মহাসচিব। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মাদক, জুয়া, যৌতুক ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নেবে এবং একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।

তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ আন্দোলনের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা অববাহিকার মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। ‘আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন’ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন আসাদুল হাবিব।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে রেলওয়ে এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘হামার বাড়ি’ এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে ৩ হাজার ১০০ জন স্বেচ্ছাসেবককে শপথবাক্য পাঠ করান আসাদুল হাবিব। এর আগে শুক্রবার রাতে জেলা পরিষদ অডিটোরিয়ামে যৌতুকবিহীন সাতটি বিয়ের আয়োজন করা হয়। 

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ