ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের হুমকি, বৃদ্ধার সংবাদ সম্মেলন

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
ছবির ক্যাপশন: বৃদ্ধার সংবাদ সম্মেলন চলাকালীন তোলা ছবি ছবির ক্যাপশন: বৃদ্ধার সংবাদ সম্মেলন চলাকালীন তোলা ছবি
ad728
মো রাকিবুল্যাহ সোহাগ ,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি | সাতক্ষীরার শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের পায়তারা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ৭৭ বছর বয়সী দীপ্তি রানী মন্ডল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

দীপ্তি রানী মন্ডল শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামের বাসিন্দা। তিনি দাবি করেন, ওয়ারেশ সূত্রে পাওয়া প্রায় ১ দশমিক ২৩ একর সম্পত্তি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তির কিছু অংশ বিলান এবং কিছু অংশ ভিটাবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার ঠাকুরদাদা মৃত যুধিষ্ঠির মন্ডল এসএ খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিলেন। যুধিষ্ঠির মন্ডলের ছেলে ছিলেন কালিপদ মন্ডল। কালিপদ মন্ডল মৃত্যুকালে ছয় কন্যা রেখে যান। তাদের মধ্যে দীপ্তি রানী মন্ডলও একজন। পরবর্তীতে ওয়ারেশ সূত্রে তিনি ও তার পরিবারের সদস্যরা ওই সম্পত্তির অংশ পান এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।

দীপ্তি রানী মন্ডলের অভিযোগ, একই এলাকার দূর্গাপদ মন্ডল, তারক মন্ডল, আব্দুর রহিম গাইন ও রব্বানী গাইনসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার সম্পত্তির কিছু অংশ জবরদখলের চেষ্টা করছেন। এ নিয়ে তারা বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকিও দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গত ৬ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা তার তপশিলভুক্ত সম্পত্তির পাশে গিয়ে জমি জবরদখলের পায়তারা করেন। এ সময় তিনি বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের জন্য উদ্যত হন বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলেছেন, যেকোনো সময় তার সম্পত্তি জবরদখল করে নেওয়া হবে। তাদের কাজে বাধা দিলে মারধর করে গুরুতর জখম বা হত্যা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সময় স্থানীয় খলিল গাজী ও গোলাম রহমানসহ আরও কয়েকজন বিষয়টি দেখেছেন ও শুনেছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন দীপ্তি রানী মন্ডল।

তিনি জানান, বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করেছেন। ভবিষ্যতে সম্পত্তি জবরদখল, হামলা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে দীপ্তি রানী মন্ডল তার ওয়ারেশ সূত্রে পাওয়া সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, জবরদখলের চেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ