ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

মডার্ন টেলিভিশন ডেস্ক
নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
ছবির ক্যাপশন: কোলাজ ছবি ছবির ক্যাপশন: কোলাজ ছবি
ad728
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, "ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।"

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আসিফ মাহমুদকে গুম করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। চার দিন নিখোঁজ থাকার পর তিনি মুক্তি পান এবং পুনরায় আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।

এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক পদত্যাগের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মডার্ন টেলিভিশন ডেস্ক

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ