দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন রোগী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন।
এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর একদিনে সর্বোচ্চ ১০ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুতে সেই সংখ্যা ছাড়িয়ে গেল।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television