ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ শেষ, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ কাজ শেষ হয়। বর্তমানে দেশের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংয়ের পরিমাণও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে এ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া এলাকাগুলোর মধ্যে ছিল ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন অঞ্চল।

পিজিসিবির তথ্যমতে, জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে প্রকৌশলীরা ধাপে ধাপে কাজ করেন। পুরো প্রক্রিয়াটি ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ছিল। গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম শেষ হলেও বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগছে। উৎপাদন স্বাভাবিক পর্যায়ে পৌঁছালে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে।

হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ