ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মডার্ন টেলিভিশন ডেস্ক
নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বিষয়টি এখন ভারত সরকারের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিবেচনাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা একাধিকবার দেশে ফেরার কথা উল্লেখ করলেও সরকার তাকে আইনসম্মত প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়। তিনি আরও বলেন, যেহেতু তিনি আদালতের রায়ে সাজাপ্রাপ্ত, তাই দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে আইন বিশেষজ্ঞরা মত দেবেন বলেও মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি মহল বিভিন্ন ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া সবার মধ্যে প্রকৃত পরীক্ষার্থীর সংখ্যা বেশি নয়। যদিও এমন ব্যক্তিদের সংখ্যা সীমিত এবং সরকার বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হয়েছে। তার ভাষ্য, কিছু গোষ্ঠী পুরোনো বা বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ব্যবহার করে জনমনে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। প্রকৃত তথ্য যাচাই করে প্রচার করার আহ্বানও জানান তিনি।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মডার্ন টেলিভিশন ডেস্ক

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ