খাগড়াছড়ি প্রতিনিধি | খাগড়াছড়ি শহরের নোয়াখালী হোটেল, সাতকানিয়া হোটেল ও বনফুলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া শহরের পানবাজার এলাকায় পুকুরের ওপর অবস্থিত ইনসাফ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়। আজকের ভ্রাম্যমাণ আদালতের উদ্যোগে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে। সেই সাথে সাথে সুস্থ পরিবেশে ও স্বাস্থ্যকর খাবার তৈরি করতে জনগণকে উদ্বুদ্ধ করার কথা বলেন। উক্ত প্রতিষ্ঠানের মতো যদি আরো কোনো প্রতিষ্ঠান থেকে থাকে খাগড়াছড়ি ভ্রাম্যমাণ আদালতকে জানানোর কথা বলেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television