চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়া এলাকার মো. সুলতানের ছেলে মো. দুলাল (২৮) এবং সাহাপাড়া বটতলা মোড় এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. সারোয়ার জাহান ওরফে শুভ (২৩)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই আসামিকে গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television