ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাতুব্বরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ছবির ক্যাপশন: বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাতুব্বরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন ছবির ক্যাপশন: বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাতুব্বরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন
ad728
আনোয়ার হোসেন | পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন মাতুব্বর-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই)জানাজার নামাজের পূর্বে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এসিল্যান্ড ইয়াসিন সাদেকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাতুব্বরকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।
 
পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।গত ২৪ জুলাই ২০২৬, শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।মরহুমের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও নামাজের জানাজায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও সহ-সভাপতি পদমর্যাদার নেতা শফিকুল হক পনির, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহযোদ্ধা,মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। 

মরহুম আলতাফ হোসেন মাতুব্বর মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করেন। তাঁর দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলীর জন্য তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেষ বিদায়ের সময় উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারের পক্ষ থেকে মোঃ মনিরুজ্জাম মনির মাতুব্বর দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ