ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
ছবির ক্যাপশন: রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন: রুহুল কবির রিজভী
ad728
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে জাতীয় সংসদে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিগত সরকারের পরিকল্পনাগত ত্রুটি দায়ী। তিনি উল্লেখ করেন, আমেরিকা-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে, যার ফলে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, বিক্ষোভ ও লং মার্চ করার অধিকার রয়েছে। তবে জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে সংসদে আলোচনা ও পরামর্শকে অগ্রাধিকার দেওয়া উচিত।

অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদও উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের উন্নয়নকে শুধু অবকাঠামো ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ না রেখে জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির বিকাশের মাধ্যমেও জাতিকে এগিয়ে নিতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ