ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
নওগাঁ জেলা, প্রতিনিধি | প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, চীনা J-10CE মাল্টিরোল ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে আলোচনার জন্য একটি কমিটি খসড়া চুক্তি প্রস্তুত করেছে।

তিনি বলেন, ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনের তৈরি J-10-এর বিরুদ্ধে ভারতীয় Rafale যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তার দাবি, Rafale-এর মতো ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমানের বিরুদ্ধে J-10-এর পারফরম্যান্স ভালো প্রমাণিত হয়েছে।

জাহেদের মতে, ইউরোপীয় Rafale বা Eurofighter Typhoon-এর তুলনায় J-10 তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী, ফলে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য আকর্ষণীয় বিকল্প।

তিনি আরও জানান, J-10 কেনার বিষয়ে আলোচনার পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ও খসড়া চুক্তির আওতায় রয়েছে। এখন আলোচনার মাধ্যমে পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। (defence recherch forum)

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ