ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার হোটেলে আগুন: আজ দেশে ফিরছে ৬ মরদেহ

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে এসব মরদেহ বাংলাদেশে ফেরানোর কথা রয়েছে।

নিহতদের মধ্যে একজনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতাতেই সৎকার করা হবে। তার জন্য প্রয়োজনীয় অনুমতিও দেওয়া হয়েছে।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে মরদেহ সংরক্ষণ, সরকারি প্রক্রিয়া সম্পন্ন এবং দেশে পাঠানোর যাবতীয় ব্যয় বহন করা হচ্ছে। এ জন্য শুক্রবার রাতে ছয়জনের মরদেহ কলকাতার পার্ক সার্কাস এলাকার পিস ওয়ার্ল্ড হিমঘরে রাখা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই প্রক্রিয়ায় সাভারের আহামেদ বাবু এবং সাতক্ষীরার এসএম আলিমুজ্জামানের মরদেহও পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়।

মরদেহ বুঝে পাওয়ার পর স্বজনরা সেগুলো নিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্দেশে রওনা হন। পরে শুক্রবার রাতেই বাংলাদেশ মিশন ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেওয়া হয়।

এদিকে, নিহত সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে কলকাতাতেই সৎকার করা হবে।

ময়নাতদন্ত, মরদেহ হস্তান্তর ও প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নিহতদের মরদেহ দ্রুত স্বজনদের কাছে পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ উপহাইকমিশন।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ