ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই দিন নিখোঁজ থাকার পর মিম নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিম ওই এলাকার মিজান মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মিমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে থানায় বিষয়টি জানান। পরে সোমবার বিকেলে বাড়ির কাছের পুকুরপাড়ের ঝোপের মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন।

খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে শিশুটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মিম নিখোঁজ হওয়ার পর তার নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সোমবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ