ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: হেরোইনসহ তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন: হেরোইনসহ তিনজন গ্রেপ্তার
ad728
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—আজাইপুর গ্রামের মৃত বুলুর স্ত্রী মোসাঃ রাজিয়া বেগম (৪৭), মাঝপাড়া বালিগ্রাম গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে মোঃ মফিজুল (৫০) এবং আজাইপুর গ্রামের মৃত বুলুর মেয়ে ও মোঃ রাজনের স্ত্রী মোসাঃ রুমি বেগম (২৭)।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ওমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত হেরোইন ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ