ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিগ ব্যাশে মুস্তাফিজ-রিশাদ, ডি৩ ট্রফির টি-টোয়েন্টিতে খেলবেন না দুজন

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। আসন্ন আসরে মুস্তাফিজকে দেখা যাবে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে। অন্যদিকে, নিজেদের স্কোয়াডে রিশাদকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স।

বিগ ব্যাশে খেলার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের আবেদন করেছেন মুস্তাফিজ। একইভাবে টুর্নামেন্টে অংশ নিতে বোর্ডের ছাড়পত্র চেয়েছেন রিশাদও।

এ কারণে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ডি৩ ট্রফিতে এই দুই ক্রিকেটারের খেলার সম্ভাবনা নেই। নিলামে মুস্তাফিজকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছিল সেভেন রিংস সিমেন্ট। আর রিশাদকে ৬০ লাখ পয়েন্টে কিনেছিল ফরচুন বরিশাল। তবে বিদেশি লিগে অংশগ্রহণের কারণে টুর্নামেন্টটিতে তাদের পাওয়া যাবে না।

সূচি অনুযায়ী, বিগ ব্যাশ লিগের ১৬তম আসর শুরু হওয়ার কথা ১২ ডিসেম্বর, যা চলবে আগামী বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, ডি৩ ট্রফির টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ১৫ ডিসেম্বর। আসরটি শেষ হবে ৩১ ডিসেম্বর। দুই টুর্নামেন্টের সময়সূচি প্রায় একই হওয়ায় বিদেশি লিগকেই বেছে নিতে হচ্ছে দুই বাংলাদেশি ক্রিকেটারকে।

বিগ ব্যাশে মাঠে নামতে পারলে মুস্তাফিজের ক্যারিয়ারে এটি হবে ষষ্ঠ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), টি-টোয়েন্টি ব্লাস্ট ও আইএলটি২০-তে খেলেছেন।

অন্যদিকে, বিগ ব্যাশ ও পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে রিশাদ হোসেনেরও। নতুন আসরে দুই বাংলাদেশি ক্রিকেটারের পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকবেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ