ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মক্কা ডিফেন্স প্যাক্ট (প্রতিরক্ষা চুক্তি) নিয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বীকৃত ও গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও উদ্যোগে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

তিনি বলেন, “মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি। তবে এ বিষয়ে এখনো কোনো ডেভেলপমেন্ট হয়নি।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মক্কার প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ও ধর্মীয় গুরুত্ব সবসময়ই বিশেষ। যদি ভবিষ্যতে মুসলিম দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা বা প্রতিরক্ষা জোট গঠিত হয়, তাহলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু হবে না।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যদি ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি বা সিকিউরিটি প্যাক্ট গড়ে ওঠে, তাহলে বাংলাদেশ সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। বিষয়টি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে।”

তবে সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে বর্তমানে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অগ্রগতির তথ্য নেই বলেও জানান হুমায়ুন কবির।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ