ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাথরের আঘাতে হত্যা: মায়ের র'ক্তাক্ত-নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় কৃষিজমি থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মায়ের নিথর দেহ আঁকড়ে ধরে দেড় বছরের শিশুর কান্নার দৃশ্য ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করে।

নিহত নারীর নাম স্নেহা (২৫)। তিনি রায়চুর জেলার সিন্ধনুর উপজেলার আরএইচ ক্যাম্প-৪ এলাকার বাসিন্দা। আরএইচ ক্যাম্প-৫ এলাকার একটি কৃষিজমি থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, স্নেহার দেহের ওপর পড়ে কাঁদছিল তার দেড় বছরের কন্যাশিশু। পুলিশের দাবি, ওই নারীর মাথা ও শরীরে ভারী পাথর দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে।

গুরুতর অবস্থায় স্নেহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিন্ধনুর তালুক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর সিন্ধনুর গ্রামীণ থানার পুলিশ তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের স্বামী অমিত ও তার কথিত প্রেমিক শুভমকে আটক করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, প্রায় চার বছর আগে অমিতের সঙ্গে স্নেহার বিয়ে হয়। তবে গত কয়েক মাস ধরে শুভমের সঙ্গে স্নেহার সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। এই সম্পর্কের জেরে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ