ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস, ১০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু'

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
কুমিল্লা প্রতিনিধি | সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোটরসাইকেলের ছবি পোস্ট করে ‘গতিতেই শান্তি’ লিখেছিলেন কিশোর ইশাত আহমেদ। স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। মর্মান্তিক এ ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত ইশাত আহমেদ নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর পূর্বপাড়া গ্রামের ওমানপ্রবাসী ইলিয়াছ হোসেন মিয়াজির একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের তালতলা এলাকায় মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন ইশাত। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে তার মৃত্যু হয়।

এর কিছুক্ষণ আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মোটরসাইকেলের ছবি দিয়ে ‘গতিতেই শান্তি’ লেখা একটি স্ট্যাটাস দিয়েছিলেন ইশাত। দুর্ঘটনার পর ওই পোস্টটি ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে তৈরি হয় আরও গভীর আবেগ ও শোকের আবহ।

ইশাত ছিলেন পরিবারের একমাত্র সন্তান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন তার বাবা-মা।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ