ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘চেয়ারম্যান হলে ঘরে ঘরে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ‘চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে’—এমন বক্তব্য লেখা পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের ছবি ও নাম ব্যবহার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার সাঁটানো হয়।

পোস্টারে নিজেকে আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দাবি করে লেখা হয়েছে, নির্বাচনে জয়ী হলে তিনি বিনামূল্যে গাঁজা ও ইয়াবা সরবরাহ করবেন। পাশাপাশি ‘বেকারদের জন্য গাঁজা ভাতা’, ‘মাদকসেবীদের বিশেষ কার্ড’, ‘স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই’সহ বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগানও দেওয়া হয়েছে। পোস্টারে আরও লেখা রয়েছে, ‘থানা-পুলিশ আমার ভাই’ এবং ‘উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’।

পোস্টারগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন স্থানীয়রা ও নেটিজেনরা। কেউ বিষয়টিকে মাদক নিয়ে ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ এর পেছনে ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধের ইঙ্গিত দিচ্ছেন।

তবে পোস্টারে নিজের ছবি ও নাম ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন মো. খোকন। তাঁর দাবি, রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে এসব পোস্টার লাগিয়েছে।

খোকন বলেন, কয়েক দিন আগে তাঁর ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমীর হাসেমের ছেলে চড় মারেন। এ ঘটনার প্রতিবাদ করায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, পোস্টার লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন। প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, পোস্টার লাগানোর ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ