ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কৃতিসন্তান মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। গ্রেড-২ পদে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদ।
মো. সায়েদুর রহমান সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের সন্তান। তিনি সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমানের ছোট ভাই। বর্তমানে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে ডিআইজি পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
তাঁর এই পদোন্নতির খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে সরাইলের কৃতিসন্তান মো. সায়েদুর রহমানের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মডার্ন টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান এবং দৈনিক মডার্ন কণ্ঠের প্রকাশক ও সম্পাদক এম কে আলম সরকার।
এক অভিনন্দন বার্তায় তিনি মো. সায়েদুর রহমানের কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মো. সায়েদুর রহমানের এই অর্জন শুধু তাঁর পরিবার নয়, পুরো সরাইলবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television