ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
ছবির ক্যাপশন: সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ad728

নতুন প্রজন্মকে দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই সবচেয়ে বড় ভূমিকা থাকবে। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের তরুণরা সাফল্য অর্জন করলে সেটিই হবে বাংলাদেশের গর্ব ও অর্জন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যদি নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে পারে, তাহলে দেশও এগিয়ে যাবে। ভবিষ্যতে এই প্রজন্মের মধ্য থেকেই দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে। তাই নিজেদের সক্ষমতা নিয়ে কখনোই ছোট করে ভাবা যাবে না।

অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করেন। এছাড়া নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের পরিবেশিত নৃত্যানুষ্ঠানও উপভোগ করেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে জাতীয় পর্বের বিভিন্ন প্রতিযোগিতা ঢাকার একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় সিলেট। অন্যদিকে বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রংপুর।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ