#
ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে মুক্ত হাফিজুর রহমান শফিক

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
ছবির ক্যাপশন: সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে মুক্ত হাফিজুর রহমান শফিক ছবির ক্যাপশন: সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে মুক্ত হাফিজুর রহমান শফিক
ad728
শাহজালাল ফারুক | সমগ্র বাংলাদেশের সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন,প্রতিবাদ ও ধারাবাহিক কর্মসূচির মুখে অবশেষে মুক্তি পেলেন দৈনিক ঢাকা প্রতিদিন'র অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিক।মুক্তি পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক হাফিজুর রহমান শফিক বলেন “সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ কখনো সহজ নয়। 

নানান প্রতিকূলতা সত্ত্বেও জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত থাকবে।গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশ এবং জনগণের অধিকার,সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সম্মান রক্ষায় আমি আগের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো,ইনশাআল্লাহ। তাঁর মুক্তির দাবিতে আন্দোলনকাী গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন “আমার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক নেতা,সংবাদকর্মী, সহকর্মী,শুভানুধ্যায়ী এবং সকল সাংবাদিক সংগঠন যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছেন,তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। 

এই আন্দোলনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। সাংবাদিক মহলের অভিমত,হাফিজুর রহমান শফিকের মুক্তি গণমাধ্যমকর্মীদের ঐক্য, পেশাগত সংহতি এবং ন্যায়সংগত দাবির একটি ইতিবাচক প্রতিফলন। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা তাঁর মুক্তিকে সত্য ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন।এদিকে শফিকের মুক্তির 

খবরে সহকর্মী,শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ