শাহজালাল ফারুক | অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে গ্রেপ্তার হওয়া দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের (সাবেক) সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন এবং সঞ্চালনা করেন সাংবাদিক জামাল সরকার।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা এইচ এম আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক জাকির হোসেন মাঝি, দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক আনোয়ার হোসেন আকাশ এবং ডেইলি বাংলাদেশ-এর সাব-এডিটর আশিকুর রহমান।
এছাড়া বক্তব্য দেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের (সাবেক) সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়-এর সিটি রিপোর্টার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, দৈনিক মানবকণ্ঠ-এর সাংবাদিক ও কদমতলী থানা সাংবাদিক ক্লাবের (সাবেক) সাধারণ সম্পাদক কে এম সোলায়মান, ক্লাবের (সাবেক) সাংগঠনিক সম্পাদক ও আরটিভির সাংবাদিক রনি মজুমদার, সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব এবং সাবেক অর্থ সম্পাদক বাবলু শেখ,দৈনিক সময়ের কাগজ-এর স্টাফ রিপোর্টার ও কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাবেক সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল (ফারুক), দৈনিক সবুজ বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার জে এস জসিম উদ্দিন, নতুন সময়-এর সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম, সাংবাদিক এস.কে.সবুজ,মোল্লা নাসির উদ্দিন, দৈনিক সময়ের কাগজ-এর কদমতলী প্রতিনিধি মো.আনোয়ার হোসাইন,দৈনিক স্বাধীন বাংলা-এর সাংবাদিক পনির আহমেদ,আয়েশা আক্তার, জাহিদ হাসান, ইভা রহমান,আরিফুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য এইচ এম আল-আমিন বলেন, “একজন অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে অযৌক্তিক মামলা ও হয়রানি বন্ধ করে স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে।
সত্য প্রকাশের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।বিশেষ অতিথি মোহাম্মদ মাসুদ রানা বলেন “সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি দেখানো কিংবা গ্রেপ্তার করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সত্য প্রকাশে সাংবাদিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক জাকির হোসেন মাঝি বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করে কখনোই সত্যকে চাপা দেওয়া যায় না। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান বলেন, “সাংবাদিক দমনে ব্যবহৃত সব কালাকানুন অবিলম্বে বাতিল করতে হবে। আজ শুধু সাংবাদিক হাফিজুর রহমান শফিককে নয়, গ্রেপ্তার করা হয়েছে স্বাধীন সাংবাদিকতাকেও। স্বাধীন গণমাধ্যমকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সত্যকে থামিয়ে রাখা যাবে না।”
বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার কারণে হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তার করা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তাঁরা তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত,হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
উপস্থিত অন্যান্য অতিথিরা বলেন, হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তাঁর প্রতিবেদনে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলোও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা বলেন স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অত্যাবশ্যকীয় দায়িত্ব।
স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং হাফিজুর রহমান শফিকের দ্রুত নিঃশর্ত মুক্তির জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।সমাবেশ থেকে বক্তারা ঘোষণা দেন আগামী রবিবারের মধ্যে হাফিজুর রহমান শফিককে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে পরবর্তী কর্মসূচি পালন করা হবে। *সভাপতির বক্তব্যে কাঞ্চন চৌধুরী সুমন বলেন,“অনুসন্ধানী সাংবাদিকতার কারণে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত।
কোনো প্রতিবেদনে আপত্তি থাকলে প্রচলিত আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাওয়া যেতে পারে,কিন্তু সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না।আমরা হাফিজুর রহমান শফিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন আয়োজনের উদ্যোক্তা নতুন কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক,এইচ এম হাকিম ও দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জে এস জসিম উদ্দিন সহ উপস্থিত সকল সংবাদ কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।*
নিউজটি পোস্ট করেছেন :
মডার্ন টেলিভিশন ডেস্ক