ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ, পরিপত্র জারি

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: সরকারি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার না করার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (৫ জুলাই) জারি করা এ পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি, থ্রি-ডি কিংবা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তির ছবি নয়, বরং সংশ্লিষ্ট অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে অনুষ্ঠান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

এছাড়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনুষ্ঠানটির লক্ষ্য, গুরুত্ব ও মূল বার্তা সুস্পষ্টভাবে ফুটে ওঠে। পরিপত্রে এ নির্দেশনা অবিলম্বে কার্যকরের কথাও উল্লেখ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ