বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে সরেজমিনে দেখতে যান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ও মডার্ন টেলিভিশনের চেয়ারম্যান কাউসার আলম সরকার।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মডার্ন টেলিভিশনের নির্বাহী সম্পাদক ফাতেমা আলম মনি এবং মডার্ন টেলিভিশনের পরিচালনা পর্ষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসপাতালে তারা অসুস্থ আনোয়ার হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় কাউসার আলম সরকার আনোয়ার হোসেনের পাশে থাকার আশ্বাস দেন এবং তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television