সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপ, একটি বাইসাইকেল ও দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার ও সোনাপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি বাইসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়।
এরপর সকাল সাড়ে ৫টার দিকে একই টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও টায়ারের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television