ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজারবাগে জমকালো আয়োজনে ভৈরব থানা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজনের মেয়ের বৌ-ভাত

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
ছবির ক্যাপশন: মর্ডান টেলিভিশন ছবির ক্যাপশন: মর্ডান টেলিভিশন
ad728
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভৈরব থানা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজনের জ্যেষ্ঠ কন্যা মোহা. সিনথিয়া আক্তারের বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠান।

শনিবার রাজধানীর রাজারবাগের পার্টি হাউস কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন টেলিভিশনের চেয়ারম্যান এম কে আলম সরকার, নির্বাহী সম্পাদক ফাতেমা ইসলাম মনি এবং মার্কেটিং হেড জুবায়ের হাসান।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক ও সামাজিকভাবে আয়োজিত এই বৌ-ভাত অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান বর ও কনের পরিবারের সদস্যরা। জমকালো সাজসজ্জা, আপ্যায়ন ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানে মডার্ন টেলিভিশনের কর্মকর্তারা নবদম্পতি মোঃ ইফতে খায়রুল ইসলাম (বাঁধন) ও সিনথিয়া আক্তারকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করেন।

ভৈরব থানা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজনের কন্যার এই বৌ-ভাত অনুষ্ঠানকে ঘিরে পরিবার ও স্বজনদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের মধ্যেও ছিল উৎসবের আমেজ।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ