ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সেবা

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টি বাস দিয়ে শুরু হয়েছে পিংক বাসের কার্যক্রম। সপ্তাহে পাঁচ দিন নির্ধারিত ১০টি রুটে এসব বাস চলাচল করবে। এ সার্ভিস পরিচালনার জন্য ইতোমধ্যে ১৫ জন নারীকে চালক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাসের চালক ও কন্ডাক্টর, দুই পদেই থাকছেন নারীরা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে কর্মজীবী নারীদের নিয়মিত যাতায়াত আরও নিরাপদ ও নির্বিঘ্ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রয়োজনে ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

নতুন এই পরিবহন সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নারী যাত্রীরা। তাদের প্রত্যাশা, আলাদা বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়বে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ