ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের বৃহৎ সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আরিফ, সাধারণ সম্পাদক আবু তাহের, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক আরিফ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সাধারণ মানুষের আস্থার জায়গা। তাই ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৭ সাল পর্যন্ত এক বছরের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব সরাইল উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে এম বাদল খন্দকারকে সভাপতি এবং রৌনাক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহ-সভাপতি এবং সেলিম মাস্টারকে সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television