ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728

সাভারের আশুলিয়ায় একটি বাসার বন্ধ কক্ষ থেকে একই পরিবারের তিন সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের নবজাতক সন্তান।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই কক্ষ থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়।

উদ্ধারের সময় স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো দেখে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে এটি হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ