ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ad728
সুমাইয়া আক্তার, নিজস্ব প্রতিবেদক | ঢাকার নবাবগঞ্জে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। বুধবার রাতের এ অভিযানে উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আপেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে নবাবগঞ্জ ও দোহার এলাকায় বিশেষ অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে ১২ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটে নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ বাজার এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে পাকা সড়ক থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সেলিম (৪২), পিতা নাসির, গ্রাম বাহ্রা চরকান্দি, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরজন মো. শান্ত ইসলাম (২৮), পিতা সারো হোসেন, গ্রাম রামনাথপুর, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ