ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি ও বিরোধী এমপিদের বরাদ্দে বৈষম্য মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে উন্নয়ন বরাদ্দে কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য অব্যাহত থাকলে জনগণের অধিকার আদায়ে প্রয়োজনীয় প্রতিবাদ গড়ে তোলা হবে।

শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে সরকারি দলের সংসদ সদস্যরা উন্নয়ন বরাদ্দ পেলেও বিরোধী দলের জনপ্রতিনিধিরা একই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অতীতেও এমন চিত্র দেখা গেছে, তবে ভবিষ্যতে এ ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

নেত্রকোনার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলার প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়নি। সাদামাটির পাহাড় ও সিলিকন বালুর মতো গুরুত্বপূর্ণ সম্পদ থাকা সত্ত্বেও সেখানে শিল্পায়নের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি দেশি উদ্যোক্তাদেরও শিল্পকারখানা স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান।

মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, মাদক নিয়ন্ত্রণের পরিবর্তে এর সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, শুধু তরুণ নয়, বর্তমানে বিভিন্ন বয়সী মানুষও মাদকের ভয়াবহ প্রভাবে আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে সরকারের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যেকোনো চেষ্টা প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি দেশের জনগণও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিটি সরকারই পরিস্থিতির উন্নতির দাবি করে। তবে বাস্তবে জনগণ কতটা সেই সুফল পাচ্ছে, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।

জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে ডা. শফিকুর রহমান শহরের মোক্তারপাড়া এলাকার জেলা পাবলিক হলে আয়োজিত জেলা জামায়াতের ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে যোগ দেন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ